নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের মিরসরাই উপজেলার দক্ষিণ মোবারকঘোনা এলাকায় আনোয়ারা বেগম জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) জুমার নামাজের আগে মসজিদটির উদ্বোধন করেন জামিয়া ইসলামিয়া পটিয়ার শাইখুল হাদিস ও প্রধান মুফতি আল্লামা শামসুদ্দিন জিয়া হাফিজাহুল্লাহ।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আল্লামা শামসুদ্দিন জিয়া ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরে আলোচনা করেন। অনুষ্ঠানে ধর্মীয় বিষয়ে বক্তব্য দেন ওয়্যারলেস মাদ্রাসার প্রধান মাওলানা শোয়াইব ও জামালপুর মাদ্রাসার প্রধান মাওলানা মোকসদ আহমেদ।
অনুষ্ঠানে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন বারইয়ারহাট জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক কামালউদ্দিন, লায়ন কামালউদ্দিন, বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব আজিম, সংগঠক খোরশেদ আলম খোন্দকার, ‘শেষ বিদায়ের বন্ধু’ সংগঠনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, আল-হেরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়া উদ্দিন, আলী হায়দার বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, সিদ্দিকীয়া মাদ্রাসার বর্তমান ও সাবেক প্রধান মাওলানা অলিউল্লাহ, মুফতি আকবরসহ অনেকে।
এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক অতিরিক্ত সচিব নুরুল আলম নিজামী, মিরসরাই শিক্ষা উন্নয়ন সোসাইটির সভাপতি মির্জা জসিম উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক মো. নজরুল ইসলাম চৌধুরী, কামরুল ইসলাম চৌধুরী, বারইয়ারহাট বিএম হাসপাতালের পরিচালক ও ফাইন্যান্স ডিরেক্টর আবদুল গফুর, মিরসরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুল আলম, বিশিষ্ট সমাজসেবক আলী হায়দার টিপু, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব আনসার, শান্তিনীড়ের সভাপতি নিজাম উদ্দীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, মসজিদ শুধু নামাজ আদায়ের স্থান নয়; এটি ধর্মীয় শিক্ষা, নৈতিক মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি ও মানবিক চেতনা বিকাশের অন্যতম কেন্দ্র। দক্ষিণ মোবারকঘোনা এলাকায় আনোয়ারা বেগম জামে মসজিদ প্রতিষ্ঠার মধ্য দিয়ে স্থানীয় মুসল্লিদের দীর্ঘদিনের একটি প্রয়োজন পূরণ হয়েছে।
তাঁরা মসজিদটির সার্বিক উন্নয়ন, নিয়মিত জামাত পরিচালনা এবং ধর্মীয় শিক্ষার কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং মসজিদের সঙ্গে সংশ্লিষ্ট সকলের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এর মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।