তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ ও পূজা মন্ডপ নেতৃবৃন্দের সাথে আউয়াল চৌধুরীর মতবিনিময়

top Banner

 

নিজস্ব প্রতিনিধি

কল্যাণমুখী রাষ্ট্র গঠনে বিএনপির ৩১ দফা সাধারণ জনগণকে অবহিতকরণের লক্ষ্যে মিরসরাইয়ে লিফলেট বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) উপজেলা বিএনপির আহবায়ক ও চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল আউয়াল চৌধুরী নেতা-কর্মীদের সাথে নিয়ে
হাইতকান্দি ইউনিয়নের দমদমা, কমরআলী, ওয়াহেদপুর ইউনিয়নের পদুয়া ও খৈয়াছড়া ইউনিয়নের বড়তাকিয়ায় এ কমসূচি পালন করা হয়। এছাড়া সনাতন ধর্মালম্বীদের বড় উৎসব দুর্গাপূজা উপলক্ষে মন্ডপ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন হাইতকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক ফজলুল হক ফজলু, উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক নুরেচ্ছাপা ডিপটি, ওয়াহেদপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা জাসাসের প্রচার সম্পাদক মোল্লা আফলাতুন চৌধুরী, ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির সদস্য খানসাব, মোহাম্মদ লিটন, ওয়াহেদপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সালাহ উদ্দিন, সাবেক ছাত্রদল নেতা নাজিম উদ্দিন সহ বিএনপি, ছাত্রদল, যুবদল নেতৃবৃন্দ।

উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল আউয়াল চৌধুরী বলেন, বর্তমান অন্তবর্তী সরকার বিভিন্ন সেক্টরে সংস্কার করার জন্য যে উদ্যোগ নিয়েছে তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফার মধ্যে বলেছেন। এটি এখন সর্বজন স্বীকৃত। ৩১ দফার লিফলেট সবার কাছে পৌঁছে দিতে আমরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ নিয়েছি। ধারাবাহিকভাবে উপজেলাব্যাপী লিফলেট বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়া নিশ্চিন্তে, নির্ভয়ে ও উৎসাহ উদ্দীপনার সাথে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে বিভিন্ন পূর্জ মন্ডপ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছি।

 

আরো খবর