ঢাকাস্থ মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে দফোরামের নরসিংদী জোনের সদস্য মরহুম রিয়াজ উদ্দিন নিপুণ এর পরিবারকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) আর্থিক অনুদান প্রদানের সময় উপস্থিত ছিলেন ফোরামের প্রধান উপদেষ্টা আ ক ম জান্নাতুল করিম খোকন, আহবায়ক মো. আইয়ুব খান, সদস্য সচিব এডভোকেট মো: মুজাহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক মো: আনোয়ার হোসেন, জি এম কামরুল আলম, স্থানীয় বিএনপি নেতা আফগানী, সেলিম উদ্দিন, সদস্য ইকরামুল হক সেলিম, আনোয়ার হোসেন সহ স্থানীয় ইউনয়ন বিএনপির নেতৃবৃন্দ।