নিজস্ব প্রতিনিধি
ঢাকাস্থ মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে পহেলা মে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) ফোরামের নরসিংদী জোন কতৃর্ক মহান এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের আহবায়ক মো: আইয়ুব খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের সদস্য সচিব এডভোকেট মুজাহিদুল ইসলাম।
সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন আলমগীর হোসেন, সমন্বয়ক সাইফুল ইসলাম, সমন্বয়ক বেলাল হোসেন, মেজবা উদ্দিন, রহিম বাদশা, ইউনুস সহ প্রমুখ।
এতে বক্তারা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে শ্রমজীবি মানুষের অধিকার সুনিশ্চত করার জন্য সরকার সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।
এতে অনেক নেতাকর্মী ও সমর্থকগন উপস্থিত থেকে আলেচনা সভা সফল করার জন্য ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান শেষ করা হয়।
আরো খবর