মিরসরাই উপজেলার জোরারগঞ্জ মহিলা কলেজ গভর্ণিং বডির অ্যাডহক কমিটির সভাপতি মনোনিত হয়েছেন জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাসুকুল আলম সোহানের সহধর্মিনী তাসমিম জাহান। এছাড়া কলেজের অভিভাবক সদস্য মনোনিত হয়েছেন জোরারগঞ্জ থানা জামায়াতে আমীর নুরুল হুদা হামিদী।
মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম এর কলেজ পরিদর্শক প্রফেসর ড. মোহাম্মদ ছরওয়ার আলম স্বাক্ষরিত পত্রে এ অনুমোদন দেওয়া হয়।
এতে উল্লেখ করা হয়, প্রতিষ্ঠানের অধ্যক্ষের আবেদনের প্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্ণিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রণীত প্রবিধানমালা, ২০২৪-এর প্রবিধান ৬৪ (১) অনুসারে কলেজের অ্যাডহক কমিটিকে স্মারক ইস্যুর তারিখ হতে ৬ মাসের জন্য অনুমোদন দেওয়া হলো।
অ্যাডহক কমিটি গঠনের ৬ মাসের মধ্যে বর্ণিত প্রবিধানমালার বিধান অনুসারে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের গভর্ণিং বডি গঠনের কাজ অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করতে হবে।
অ্যাডহক কমিটির মাধ্যমে শিক্ষক-কর্মচারী নিয়োগ প্রক্রিয়া গ্রহণ করা যাবে না।