জোরারগঞ্জে চোরাই সোলার ব্যাটারি উদ্ধার, চারজন গ্রেফতার

top Banner

 

নিজস্ব প্রতিনিধি

জোরারগঞ্জ থানা পুলিশ চোরাইকৃত একটি সোলার ব্যাটারী উদ্ধারসহ চারজন চুরির সাথে জড়িত সন্দেহে আসামীকে গ্রেফতার করেছে। সোমবার (২০ অক্টোবর) শেষ রাতে এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মো. রাব্বি (২০), মো. জাহিদুল ইসলাম (২০), ইমতিয়াজ (১৯), আশিকুর রহমান প্রকাশ (২০)। সবার বাড়ি ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানা ও মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা এলাকায়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আবদুল হালিম বলেন, গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা বিভিন্ন এলাকায় সুযোগ বুঝে চুরি সংঘটিত করতো। উদ্ধারকৃত ব্যাটারিটি মূল মালিকের কাছে ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে এবং আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি আরো বলেন, এলাকায় চুরি ও মাদক প্রতিরোধে জোরারগঞ্জ থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

 

আরো খবর