মিরসরাইয়ে বলাকাপুকুর জিয়া স্মৃতি সংসদ ও পাঠাগার ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) দিনব্যাপী টুর্নামেন্টির উদ্বোধন করেন মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য গাজী নিজাম উদ্দিন। ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ম্যান্স হ্যাভেন ক্রিকেট দল।
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সালমান হায়দারের সার্বিক তত্বাবধানে ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব ও ক্রীড়া সংস্থার সদস্য গাজী নিজাম উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজী, ধুম ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মেজবাউল হক মানিক।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ধুম ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম রাজু, যুবদল নেতা সাদ্দাম হোসেন ও মোহাম্মদ বাদশার সার্বিক সহযোগিতায় এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুম ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক মোজাম্মেল হোসেন, যুগ্ম-আহবায়ক নুরুল আবছার, হারুন উর রশীদ, আইনুল কবির আলো, মাঈনুল হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন, বারইয়ারহাট পৌরসভা যুবদলের আহবায়ক নুরুল আফছার, ধুম ইউনিয়ন যুবদলের আহবায়ক ইকবাল হোসেন হকসাব, এম.এ.হায়দার প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলী হায়দার টিপু, মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মিরসরাই উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য এম মাঈন উদ্দিন, মিরসরাই উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মিনহাজ উদ্দিন টিটু, বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব মোহন দে, হিঙ্গুলী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ফিরোজ ভূঁইয়া, বিএনপি নেতা রেজাউল করিম কামরুল, ধুম ইউনিয়ন বিএনপির সদস্য নুর নবী সেলিম, বিএনপি নেতা কেফায়েত উল্ল্যাহ, অহিদুল আলম বাচ্চু, মোহাম্মদ শাহেদ প্রমুখ। টুর্নামেন্টে সেরা বোলার নির্বাচিত হন আরিফ হোসেন, সেরা ফিল্ডার অনিক, সেরা ব্যাটসম্যান ইমাম হোসেন, ম্যান অব দ্য সিরিজ মারুফ।
টুর্নামেন্ট কমিটির সদস্য সালমান হায়দার বলেন, ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলায় চল-এই শ্লোগান ধারণ করে আমরা প্রথমবারের মতো বর্ণাঢ্য আয়োজনে বলাকাপুকুর জিয়া স্মৃতি সংসদ ও পাঠাগার আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করি। আমরা আশা করি আমাদের যুবসমাজকে সকল খারাপ কাজ থেকে দূরে রাখতে এই টুর্ণামেন্ট অসামান্য অবদান রাখবে। আমাদের এই আয়োজন অব্যাহত রাখতে সমাজের ক্রীড়ানুরাগীদের সহযোগিতা কামনা করছি।