জিয়া সাইবার ফোর্স চট্টগ্রাম উত্তরের প্রথম কর্মসূচি: জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ

top Banner

নিজস্ব প্রতিনিধি
জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক কমিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর প্রথম সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারতের মধ্য দিয়ে। শনিবার রাউজানে অনুষ্ঠিত এ কর্মসূচিতে জাতীয়তাবাদী আদর্শের প্রতি পুনঃনিশ্চয়তা ব্যক্ত করেন তরুণ নেতাকর্মীরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক ইঞ্জিনিয়ার তাওসিফ ইমরাজ শিহান এবং সদস্য সচিব আশরাফুল আজম সিজান। এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রিয়াজ হোসাইন, যুগ্ম আহ্বায়ক আইনজীবী মীর মোহাম্মদ আজমগীর ও সাইফ তারেক, সদস্য হাসান মুরাদ, হাসানুজ্জামান, জাবেদ ইমন রানা, নেছার খান মাস্টার, মো. আজগর হোসেন, জানে আলম, মো. সেকান্দরসহ হাটহাজারি, রাঙ্গুনিয়া, রাউজান, সন্দ্বীপ, ফটিকছড়ি, সীতাকুণ্ড ও মিরসরাইয়ের নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদর্শ এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের দৃঢ় সংকল্প তুলে ধরেন। তারা আগামীর বাংলাদেশ গঠনে মাঠ ও অনলাইনে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হলো বলে জানিয়েছেন দায়িত্বশীলরা।

 

আরো খবর