জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মিরসরাই জামায়াতের আলোচনা সভা

top Banner
নিজস্ব প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরসরাই পৌর সভার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর আমীর মো. শিহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট সাইফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা জামায়াতের আমীর মো. নুরুল কবির।
প্রধান অতিথি বলেন সংহতি দিবসের চেতনা আমাদের জাতীয় চেতনা। সিপাহী জনতার ঐক্যবদ্ধ বিপ্লব ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে। সেই চেতনাকে ধারণ করে আমাদের প্রিয় বাংলাদেশ কে গড়তে হবে।
এতে আরো উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আনোয়ার উল্লাহ আল মামুন। বায়তুল মাল সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, অফিস সেক্রেটারী শফিকুল ইসলাম সিকদার প্রমুখ।
আরো খবর