ছাত্রলীগকে নিষিদ্ধ করায় করেরহাটে আনন্দ মিছিল

top Banner

সন্ত্রাসী কর্মকান্ডের দায়ে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করায় মিরসরাইয়ের করেরহাটে আনন্দ মিছিল করেছে যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা। শনিবার ( ২৬ অক্টোবর) দুপুরে করেরহাট বাজার প্রদক্ষিণ করে মিছিলটি।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুব দলের সহসভাপতি মোঃ নুরুল আলম কমান্ডার, করেরহাট ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোশাররফ হোসেন খানসাব, মিরসরাই উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আমিন শরীফ, মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো রানা, মিরসরাই উপজেলা ছাত্রদল সদস্য আজিম উদ্দিন, ছাত্র উত্তর জেলা ছাত্র দল নেতা জহির উদ্দিন, উত্তর জেলা স্বনির্ভর বিষয়ক সম্পাদক মোঃ ইব্রাহিম, করেরহাট ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফ হৃদয়, কাজী রানা, মো. ফারুক সুজন নজরুল নুর ইসলাম ফারুক হোসেন আরিফসহ নেতৃবৃন্দ।

আরো খবর