ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে ওয়াহেদপুর ইউনিয়ন যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

top Banner

চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের হামলার প্রতিবাদে ওয়াহেদপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মাঈন উদ্দিনের নেতৃত্বে নিজামপুর বাজার এলাকায় এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন মিরসরাই যুবদলের সদস্য সাইদুল ইসলাম, ইউনিয়ন ছাত্র দলের সভাপতি তানভীর হোসেন রাকিব, মিরসরাই উপজেলা ছাত্রনেতা হিমেল চৌধুরী, নিজামপুর সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ফারেজ হোসেন এবং সহ-সভাপতি সাকিব হোসেন সানি সহ স্থানীয় যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ইউনিয়ন সদস্য সচিব মাঈন উদ্দিন বলেন, ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা অত্যন্ত নিন্দনীয়। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাই এবং দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি করছি। রাজনৈতিক মতভেদ থাকলেও সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

মিরসরাই উপজেলা ছাত্রদল নেতা হিমেল চৌধুরী বলেন, ছাত্রদলের নেতাকর্মীদের ওপর এ ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। রাজনৈতিক ভিন্নমত থাকতে পারে, কিন্তু সেটি কখনোই সহিংসতার মাধ্যমে প্রকাশ করা উচিত নয়।

আরো খবর