মিরসরাইয়ে ২০২৪ সালের গণভূত্থানের পর বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বাররাা আত্মগোপনে চলে যান। পরে সরকার ইউনিয়নগুলোতে প্রশাসক নিয়োগ করে। কিন্তু প্রশাসক নিয়োগ করা হলেও উন্নয়নে পিছিয়ে পড়তে হয়। সম্প্রতি জাতীয় সংসদ নির্বাচনের পর ইউনিয়নগুলোতে উন্নয়নের ছোঁয়া লাগতে শুরু করেছে। স্থানীয় সংসদ সদস্যের পাশাপাশি উন্নয়নে অংশ নিচ্ছেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা। ব্যক্তিগত অর্থে সড়ক সংষ্কারসহ বিভিন্ন উন্নয়ন কাজে অংশ নিচ্ছেন তারা। তেমনি একজন হাসানুজ্জামান সানি। তিনি উপজেলার ২নম্বর হিঙ্গুলী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের পূর্ব হিঙ্গুলী গ্রামের আক্তারুজামান কেনু মিয়ার পুত্র। পেশায় ব্যবসায়ী সানি দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন সমাজসেবা মূলক কর্মকান্ডের সাথে জড়িত রয়েছেন।
জানা গেছে, হাসানুজ্জামান সানির অর্থায়নে হিঙ্গুলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে একটি, ৬ নম্বর ওয়ার্ডে একটি, ৩ নম্বর ওয়ার্ডের একটি সড়ক সংষ্কারের কাজ চলমান রয়েছে। এছাড়া আরো বেশ কয়েকটি সড়ক সংস্কারে প্রতিশ্রুতি দেয়া হয়েছে। একটি মসজিদের পাশে দুইশ ফুট সড়ক উন্নয়নেরও প্রতিশ্রুতি দেন তিনি। চলমান কাজগুলো শেষ হলে প্রতিশ্রুতি দেয়া সড়কগুলো সংষ্কারের কাজ শুরু করা হবে। শুধু সড়ক নয় ইতোমধ্যে হিঙ্গুলী ইউনিয়নের বেশ কিছু মসজিদে অনুদান প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন সানি। অল্প কিছু দিনের মধ্যে একটি অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় সংসদ সদস্য নুরুল আমিন ও বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজির উপস্থিতিতে অনুদানগুলো প্রদান করা হবে। এছাড়া গরীব ও দুস্থ পরিবারকে সহায়তা, দরিদ্র রোগীকে চিকিৎসা খরচসহ বিভিন্ন সেবামূলক কর্মকান্ডে তিনি জড়িত রয়েছেন।

সংস্কার করা হিঙ্গুলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গণছড়া ফোরকানিয়া মাদ্রাসা সড়কের যাতায়াতকারী জসিম উদ্দিন বলেন, দীর্ঘদিন সড়কটি সংষ্কার না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। পরে সাবেক ছাত্রনেতা ও ব্যবসায়ী হাসানুজ্জামান সানির নিজস্ব অর্থায়নে আমাদের গ্রামের সড়কটি সংস্কার করে দেয়ায় আমরা অনেক উপকৃত হয়েছি।
এবিষয়ে জানতে চাইলে বিশিষ্ট ব্যবসায়ী হাসানুজ্জামান সানি বলেন, ‘আমি সাধ্যমত চেষ্ঠা করছি হিঙ্গুলী ইউনিয়নের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর। ইতোমধ্যে আমার নিজস্ব অর্থায়নে অনেকগুলো সড়ক সংষ্কার কওে দিয়েছি। বেশ কিছু মসজিদে অনুদানের প্রতিশ্রুতি দিয়েছি। খুব শীঘ্রই অনুদানগুলো একটি মেজবানের মাধ্যমে মসজিদ কমিটির হাতে তুলে দেয়া হবে।