চট্টগ্রাম–১ (মিরসরাই) আসনে ২২ দফা ইশতেহার ঘোষণা জামায়াত প্রার্থীর

top Banner

চট্টগ্রাম–১ (মিরসরাই) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমান ২২ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ৮টায় মিরসরাই পৌর সদরের একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ ইশতেহার তুলে ধরেন।

এ সময় উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরুল কবির, জোরারগঞ্জ থানা জামায়াতের আমীর নুরুল হুদা হামেদী, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি সাকিব হোসাইন উপস্থিত ছিলেন।

ইশতেহারে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, কৃষক ও শ্রমিক কল্যাণ, তথ্যপ্রযুক্তি ও পর্যটন উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

বেকারত্ব দূরীকরণে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে স্থানীয়দের জন্য ন্যূনতম ২৫ শতাংশ চাকরির কোটা নিশ্চিত করা, ভোকেশনাল ও টেকনিক্যাল শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন এবং তরুণদের জন্য স্টার্টআপ ফান্ড গঠনের কথা বলা হয়। পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিকায়ন, মা ও শিশুস্বাস্থ্যে বিশেষ সেবা, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় কার্যকর পদক্ষেপের অঙ্গীকার করা হয়।

ইশতেহার ঘোষণাকালে অ্যাডভোকেট সাইফুর রহমান বলেন, ‘মিরসরাইকে সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত একটি জনপদ হিসেবে গড়ে তুলতে আমরা এই ২২ দফা ইশতেহার ঘোষণা করেছি। কর্মসংস্থান সৃষ্টি, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। জনগণ আমাদের ওপর আস্থা রাখলে মিরসরাইকে একটি নিরাপদ, উন্নত ও মানবিক এলাকায় রূপান্তর করা হবে।

আরো খবর