চট্টগ্রাম বিজনেস ইনফিনিটি’র কনফারেন্স অনুষ্ঠিত
ছানা উল্ল্যাহ সভাপতি ও তাসলিম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত।
ব্যবসায়ী সংগঠন ‘চট্টগ্রাম বিজনেস ইনফিনিটি’র গেট-টুগেদার ও বিজনেস কনফারেন্স ২০২৪ গত ৪ অক্টোবর শুক্রবার নগরীর সিআরবি তাসফিয়া গার্ডেনে অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের ৮৬ টি বানিজ্যিক প্রতিষ্ঠানের মালিক ও প্রতিনিধিগন এতে অংশ গ্রহণ করেন। এম ছানা উল্লাহ নিজামীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রথম অধিবেশনে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, মহানগর ও উত্তর চট্টগ্রামের ব্যবসায়ীগন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য রাখেন। মোঃ এয়াকুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বিতীয় অধিবেশনে সংগঠনের ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ এবং ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। উপদেষ্টা পরিষদের সদস্যগন হলেন মোঃ এয়াকুব আলী, আয়াজ উদ্দিন, আবুল কাশেম, নুরুল আলম, আলা উদ্দিন, শাহিদুল আলম সানি ও সরোয়ার আলম। নির্বচিত কার্যনির্বাহী পরিষদের সভাপতি এম ছানা উল্লাহ নিজামী, সহ-সভাপতি হাসান মুরাদ ও মহি উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ তাসলিম উদ্দিন, যুগ্ন-সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মোঃ মাহিব উল্লেখ্য, কোষাধ্যক্ষ আনোয়ারুল আলম ভুঁইয়া, প্রচার ও দপ্তর সম্পাদক মোঃ কামরুল হাসান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ রাসেল, মিডিয়া ও আইন বিষয়ক সম্পাদক আবু বকর ছিদ্দিক, নির্বাহী সদস্য মোঃ কামাল উদ্দিন, এস. এম. মহিউদ্দিন, মোঃ ইকবাল হোসেন।