চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিনের পূজা মন্ডপ পরিদর্শন

top Banner

। চলমান রিপোর্ট।

মিরসরাই উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার রাতে মিরসরাই উপজেলা জগদ্বেশ্বরী কেন্দ্রীয় কালিবাড়ি কমপ্লেক্স মন্দিরে মতবিনিময় সভায় পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জহরলাল নাথ অভির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. নুরুল আমিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরসরাই পৌরসভা বিএনপির আহবায়ক মো. মহিউদ্দিন। জগদ্বেশ্বরী কেন্দ্রীয় কালিবাড়ি মন্দির কমপ্লেক্সের সভাপতি সুদর্শন রায়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ফখরুল ইসলাম, মিরসরাই পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক জামশেদ আলম, কামরুল হাসান লিটন, খায়ের উল্যাহ, ইকবাল হোসেন, সমাজ সেবক ও বিএনপি নেতা পারভেজ খান চৌধুরী, উপজেলা ছাত্রদলের আহবায়ক সরোয়ার হোসেন রুবেল, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক তরিকুর রহমান বাবু সহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


প্রধান অতিথির বক্তব্যে মো. নুরুল আমিন বলেন, ‘বাংলাদেশে যে গুজব রটানো হয় মন্ডপে যেতে দিবে না, পূজা করতে দিবে না এসব গুজবকে প্রশ্রয় না দিয়ে সনাতনী মা বোন এবং ভাইয়েরা যেন অত্যন্ত আনন্দের সাথে তাদের উৎসব পালন করতে পারে। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আপনাদের সাথে আনন্দ ভাগাভাগি করার জন্য আমরা এসেছি; কোন রাজনীতি করার জন্য নয়। এদেশে আমরা সকল ধর্মের মানুষ একসাথে একি সমাজে সৌহার্দপূর্ণ সম্পর্ক রেখে বসবাস করে আসছি।’

আরো খবর