ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে চট্টগ্রামের মিরসরাইয়ের মিরসরাই কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার মিরসরাই কলেজ ক্যাম্পাসে মানববন্ধন পরবর্তী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দসহ সাধারণ শিক্ষার্থীরা।

বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন, নিজামপুর কলেজ ছাত্রদলের আহবায়ক নাজিম সিদ্দিক, মিরসরাই উপজেলা ছাত্রদল নেতা নাঈম সরকার, মিরসরাই কলেজ ছাত্রনেতা মো. ফকরুল, রায়হান, নাজমুল, ছালেম। এসময় সাধারণ শিক্ষার্থী ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এসময় তারা ইসরায়েল বিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে গণহত্যা বন্ধের পাশাপাশি ইসরায়েলি বয়কটের ডাকদেন বিক্ষোভ মিছিলটি মিরসরাই কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে পৌর সদরের ঢাকা- চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে মহাসড়কের পাশে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।