নিজস্ব প্রতিনিধি
সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় বারইয়ারহাট কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) বাদ মাগরিব বারইয়ারহাট পৌরসভা বিএনপির উদ্যোগে এসময় বক্তব্য রাখেন চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান। এসময় উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজি, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জসীম ভেন্ডার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক কামরান সরোয়ার্দি সহ বারইয়ারহাট পৌরসভা এবং মিরসরাই উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন আনছারী।