খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় শহীদ জিয়া স্মৃতি সংসদের দোয়া মাহফিল

top Banner

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় চট্টগ্রামের মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নে শহীদ জিয়া স্মৃতি সংসদ এর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার মায়ানী ইউনিয়নের শহীদ জিয়া স্মৃতি সংসদ কার্যালয়ে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।

শহীদ জিয়া স্মৃতি সংসদ এর সভাপতি সিরাজ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির সাবেক সদস্য ফখরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিন, মায়ানী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক নুর হোসেন, সাবেক ইউপি সদস্য আবু জাফর, সাবেক সদস্য সচিব মাস্টার মো. ইউনুস, প্রবীণ বিএনপি নেতা জয়নাল আবেদীন, বিএনপি নেতা আলী হোসেন, উপজেলা জাসাসের সহ-সভাপতি মো. সোহাগ ভুঁইয়া, মায়ানী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক খাদেমুল ইসলাম মিলু, মিরাজ উদ্দিন প্রমুখ।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের প্রতীক। তিনি সারাজীবন দেশ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করে গেছেন। তাঁর ইন্তেকাল দেশের জন্য অপূরণীয় ক্ষতি।

দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত, দেশের শান্তি ও সমৃদ্ধি এবং বিএনপির সুদৃঢ় সংগঠন গঠনের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

আরো খবর