মিরসরাই উপজেলার কাটাছরা ইউনিয়নে কমিউনিটি অবহিত করণ সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ১৭ মার্চ) সকাল ১১ টায় ইউনিয়ন পরিষদটির মিলনায়তন কক্ষে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন পরিষদটির প্রশাসনিক কর্মকর্তা ইয়াকুবআলী মামুন সভাপতিত্বে ও বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয় করন ৩য় প্রকল্প এর সমন্বয়কারী জেছমিন আক্তারের উপস্থাপনায় উপস্থিত ছিলেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, সমাজের গন্যমান্য ব্যাক্তি, শিক্ষক প্রতিনিধি।
সমন্বয়কারী জেছমিন আক্তার বলেন, ‘আইনি প্রক্রিয়া সম্পর্কে মানুষকে ধারণা দিতে ইউনিয়ন পরিষদে বাড়ির কাছে গ্রাম আদালত শীর্ষক ভিডিও প্রদর্শনী দেখানো হয়েছে। এর মাধ্যমে মানুষ আইনি প্রক্রিয়া সম্পর্কে ধরণা পাবে। এবিষয়ের বাস্তব অভিজ্ঞতা গুলো প্রয়োজনীয় সময়ে কাজে লাগাতে পারবে। পাশাপাশি ইউনিয়ন পরিষদে নারীর প্রবেশগম্যতা বৃদ্ধি পাবে। বৈচিত্র্যময় পরিবেশের মাধ্যমে সমাজে ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্টিত হবে।