ওয়াহেদপুরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

top Banner

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মিরসরাইয়ের ওয়াহেদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  বুধবার (৩ ডিসেম্বর)  ইউনিয়নের কানকুরহাট বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন ,মিরসরাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন সেলিম।

ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেমের সভাপতিত্বে এবং ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক তানভির হোসেন রাকিবের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব ইমাম হোসেন বাবলু, সাবেক যুগ্ম আহ্বায়ক তোবারক হোসেন, জহির উদ্দিন হুমায়ূন, মনিরুজ্জামান রোমেল, লোকমান হোসেন, ইলিয়াস উদ্দিন মামুদ, হামান ইমাম, জাকারিয়া মেম্বার, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রহিম উদ্দিন, সদস্য সচিব মাইনুদ্দিনসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

এ ছাড়া উপস্থিত ছিলেন, গিয়াস উদ্দিন, আবদুল মালেক ননাই, সাইফুল ইসলাম, ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আমজাদ বাবু, সাইদুল ইসলাম, কামরুল ইসলাম, আরিফ হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিয়া উদ্দিন, নিজামপুর কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফয়সাল চৌধুরী, সহসভাপতি ফারায উদ্দিন, ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি শরিফ মাহমুদ রিয়াজ, প্রচার সম্পাদক পলাশ, শ্রমিকদল সভাপতি সালাহউদ্দিন এবং বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মী।

সভায় বক্তারা নির্বাচনী প্রস্তুতি, সাংগঠনিক কর্মকৌশল ও দলীয় ঐক্য জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

আরো খবর