বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) বিকালে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি ও তার অঙ্গ, সহযোগী সংগঠনের উদ্যোগে ইছামতী গ্রামে এই প্রস্তুতি সভা সম্পন্ন হয়।
প্রস্তুতি সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৩ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. গিয়াস উদ্দিন, মিরসরাই উপজেলা ওলামা দলের সাংগঠনিক সম্পাদক খায়ের উদ্দিন মাসেক, বিএনপি নেতা আব্দুল মতিন, ওয়াহেদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিয়া উদ্দিন, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন বাবু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নিজামপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফয়সাল চৌধুরী, ওয়াহেদপুর ইউনিয়ন ছাত্রদলের প্রচার সম্পাদক শেখ পলাশ, ইউনিয়ন যুবদলের সদস্য মো রবিন, ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন, বিএনপি নেতা শিমুল দাস, মো. রবিন, মো. সাইফুদ্দিন, মো. শরিফ, ৩ নং ওয়ার্ড ছাত্রদল নেতা মো. রাকিব, মো. সাজ্জাদ, ফাহিম প্রমুখ।