ওয়ার্লেস দারুল উলুম মাদরাসার উদ্যোগে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

top Banner

। চলমান রিপোর্ট ।
মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ওয়ার্লেস দারুল উলুম মাদরাসার উদ্যোগে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) বিকেলে মাদরাসার তৃতীয় তলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতারের আয়োজন করা হয়। ইফতারে মাদরাসার শিক্ষক, বর্তমান ও সাবেক শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ওয়ার্লেস দারুল উলুম মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা মোহাম্মদ শোয়াইব বলেন, প্রতি বৎসরের ন্যায় এবারও আঞ্জুমানের ইত্তেহাদুল মাদারিস (আঞ্চলিক বোর্ড) পরীক্ষায় মেধা তালিকার ১১ জনের মধ্যে আমাদের মাদরাসার ৭ জন, জামাতে হাপ্তমে ৪ জনের মধ্যে ৩ জন, জামাতে নাহুমে ৭ জনের মধ্যে ৪ জন সর্বোচ্চ মেধা তালিকা নিয়ে অবস্থান করেন। এছাড়া তানযীমুল মাদারিসিল কওমিয়্যাহ ফেনী এর অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় জামাতে হাফতুমে ৭ জন, জামাতে হাশতুমে ৪ জন, জামাতে নুহুমে ১০ জন, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ এর অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় জামাতে শাশুমে ১ জন, জামাতে হাশতুমে ৬ জন, জামাতে মুতাফাররিকা এ ৭ জন শিক্ষার্থী সর্বোচ্চ মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছে। চলতি বছর বিভিন্ন মসজিদে অত্র মাদরাসার ৫৮ জন হাফেজ খতমে তারাবীহ পড়াচ্ছেন। সুদক্ষ পরিচালনা পর্ষদ এবং দক্ষ ও বিচক্ষণ মেহেনতী শিক্ষকদের তত্ত্বাধানে অত্র প্রতিষ্ঠান যেন আরো বহু দূরে এগিয়ে যায় সেজন্য সবার দোয়া কামনা করছি।

আরো খবর