ইছাখালী ইউনিয়নে বিএনপির কর্মী সমাবেশ

top Banner

\ চলমান রিপোর্ট \

মিরসরাইয়ে উপজেলার ইছাখালী ইউনিয়নে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ সেপ্টেম্বর ইছাখালী ইউনিয়নের উদ্যোগে ৯ নং ওয়ার্ড শাখার উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।


৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জহুরুল হক মাঝির সভাপতিত্বে এবং ৬নং ইছাখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মমিন উদ্দিন রাসেল এর উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৬ নং ইছাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আবছার।


প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইছাখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক আবু নোমান ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইছাখালী ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক ও মিরসরাই উপজেলা বিএনপি সদস্য ওয়াদুদ ভূঁইয়া, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক শওকত আকবর সোহাগ, ইউনিয়ন বিএনপি যুগ্ম আহবায়ক মাঈন উদ্দিন মনি, যুগ্ম আহবায়ক মামুন মেম্বার, মিরসরাই উপজেলা মুক্তিযোদ্ধা প্রজম্ম দলের সহ সাধারণ সম্পাদক ও ৬নং ইছাখালী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি সোরাভ উদ্দিন শিমুল, মিরসরাই উপজেলা ছাত্রদলের সদস্য ও ইছাখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহবায়ক আবু শাহাদাত সায়েম।

সমাবেশে উপস্থিত ছিলেন, ইছাখালি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম হৃদয়, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, যুগ্ম আহবায়ক দিদার, যুগ্ম আহবায়ক এনায়েত, নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সদস্য সচিব মো. হাচান, যুগ্ম আহবায়ক তারিকুল, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আমজাদ তারেক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মুসলিম উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল হক, ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক সুমন সহ নেতৃবৃন্দরা।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আবছার চেয়ারম্যান বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার নেতৃত্বে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার দেশে গুম, খুন, চুরি আর লুটের রাজনীতি করেছে। ছাত্র-জনতার গনঅভ্যুত্থানে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছে শেখ হাসিনা। কিন্তু তার দোসরার এখনো দেশে রয়ে গেছে। তাদের আইনের আওতায় এনে দেশের শান্তিশৃঙ্খলা ঠিক করতে হবে। পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ হয়ে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী করতে হবে।

আরো খবর