ডেপুটি এ্যাটর্নি জেনারেল ও চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত প্রার্থী এডভোকেট সাইফুর রহমান বলেছেন, আমাকে যদি আপনারা ভোট দিয়ে এমপি নির্বাচন করেন তাহলে আমি কথা দিচ্ছি সরকারি ট্যাক্স মুক্ত কোনো গাড়ি নিবোনা। এছাড়া সরকার এমপিদের বিভিন্ন প্লট বরাদ্দ দেয় কিন্তু আমি তাও নিবোনা। আমরা ইসলামী শাসন ব্যবস্থার মাধ্যমে এদেশের মানুষকে এগিয়ে নিয়ে যেতে চাই।তিনি শনিবার ( ২ আগস্ট ) বিকেলে এরশাদ উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচনের কেন্দ্র কমিটি গঠন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী জোরারগঞ্জ থানার আমির নুরুল হুদা হামিদী।
এসময় ২০১ সদস্য বিশিষ্ট কেন্দ্র কমিটির আহবায়ক আবু তাহের ও সদস্য সচিব হিসেবে মাসুদ করিমের নাম ঘোষণা করা হয়।
বাংলাদেশ জামায়াত ইসলামী বারইয়ারহাট পৌরসভার আমীর মাও:আবদুল হান্নানের সভপতিত্বে ও পৌরসভার সেক্রেটারি নুর উদ্দিন সজিবের সঞ্চালনায় বক্তব্য রাখেন,বাংলাদেশ জামায়াত ইসলামী জোরারগঞ্জ থানার সেক্রেটারি মাঈন উদ্দিন, সুরা ও কর্মপরিষদ সদস্য আবু তাহের, নুরুল আলম।