
চট্টগ্রামের মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী আবুতোরাব বাজারে নতুন পোশাকের প্রতিষ্ঠান ‘ভায়ান ফ্যাশন’র শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে) সকালে জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। নতুন এই ফ্যাশন হাউজে আধুনিক ও রুচিশীল পোশাকের সমাহার রয়েছে।
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. আরিফ হোসেন বলেন, ‘গ্রাহকদের চাহিদা ও রুচির কথা বিবেচনা করে ‘ভায়ান ফ্যাশন’ যাত্রা শুরু করেছে। সাশ্রয়ী মূল্যে মানসম্মত ও আধুনিক পোশাক সরবরাহ করাই আমাদের মূল লক্ষ্য। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।