নিজস্ব প্রতিনিধি
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আতিকুর রহমান মজুমদার আবারো চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন। আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম, জনসেবামূলক উদ্যোগ এবং কমিউনিটি পুলিশিংয়ে বিশেষ অবদানের জন্য তাঁকে এ সম্মাননায় ভূষিত করা হয়। বুধবার ( ২৭ আগস্ট) চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলা পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম সানতু তাঁর হাতে শ্রেষ্ঠ ওসি’র ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন। এর আগে গত ৩০ জুলাই শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন তিনি।
ওসি আতিকুর রহমান মজুমদার বলেন, এই অর্জন শুধু আমার একার নয়, মিরসরাই থানা পুলিশের প্রতিটি সদস্যের নিরলস পরিশ্রমের ফসল। জনগণের সহযোগিতা ও ভালোবাসা ছাড়া এটি সম্ভব হতো না। আমি যতদিন এই থানার দায়িত্বে আছি, ততদিন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন রাখার চেষ্টা করব।