আওয়ামী লীগের উদ্যোগে জেলহত্যা দিবস পালিত

top Banner

চলমান রিপোর্ট:
জেল হত্যা দিবস উপলক্ষ্যে মিরসরাই উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে যুগ্ম সাধারণ সম্পাদক এরাদুল হক নিজামী ভুট্টোর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী।

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সরোয়ার উদ্দিন, সাখাওয়াত উল্ল্যাহ রিপন, মিরসরাই পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক জাফর উদ্দিন, ইছাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবা উল আলম। আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এরাদুল হক নিজামী ভুট্টো বলেন, দেশব্যাপী বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে জ্বালা-পোড়াওর প্রতিবাদে আগামী সোমবার (৬ নভেম্বর) বিকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সমাবেশ করা হবে। এছাড়া আগামী ৯ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৩টায় চট্টগ্রাম নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বাংলাদেশ আওয়ামী লীগের প্রসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপিকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। উক্ত কর্মসূচীতে বাংলাদেশ আওয়ামী লীগ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিত থাকতে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়।

আরো খবর