নিজস্ব প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিগত জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপির মনোনিত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান বলেছেন, ‘আগামী বছরের ফেব্রæয়ারি মাসে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে একটি অদৃশ্য শক্তি উঠে পড়ে লেগেছে। জনগনকে সাথে নিয়ে তাদের মোকাবেলা করতে বিএনপির নেতাদের ঐক্যের বিকল্প নেই। তাই আসুন সবাই মিলে ঐক্য গড়ে তুলি। দল যাকে আগামী নির্বাচনের জন্য মনোনয়ন দেবে আমি তার পক্ষে কাজ করবো।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মিরসরাই উপজেলা বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম-১ আসনে নির্বাচনকে ঘিরে এসভায় নির্বাচনী যোগসূত্র বৃদ্ধি ও মাঠগত কার্যক্রম আরও জোরদার করার তাগিদ দেওয়া হয়েছে।
উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীরের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন শিক্ষাবিদ, নজরুল গবেষক ড. মুহাম্মদ কামাল উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, বিএনপি নেতা দাউদুল ইসলাম মিশন, মাঈন উদ্দিন কোম্পানী, মেজবাউল হক মানিক, মুসা চেয়ারম্যান, মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক মহিউদ্দিন, সাবেক সদস্য সচিব জাহিদ হুসাইন, উপজেলা বিএনপির সাবেক সদস্য শাহীনুল ইসলাম স্বপন সহ ১৬ ইউনিয়ন ও দুই পৌরসভা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি দিলকে আরো শক্তিশালীকরণ, জনসম্পৃক্ততা বাড়ানো এবং স্থানীয় সমস্যা সমাধানের ওপর গুরুত্ব আরোপ করেন।