মিরসরাইয়ে ডোমখালী নুরুল উলুম ইদ্রিসিয়া দাখিল মাদরাসায় ক্রীড়া প্রতিযোগিতা, হামদ-নাত ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) উপজেলার সাহেরখালী ইউনিয়নের ডোমখালী মাদরাসা মাঠে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার সুপার মাওলানা মো. হোসাইন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদরাসার শিক্ষক নজরুল ইসলাম। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন মাদরাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহেরখালী ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মাঈন উদ্দিন চৌধুরী, সাবেক যুগ্ম আহ্বায়ক মাস্টার ওসমান গণী, হাইতকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মেজবাউল আলম পারভেজ, নুর উদ্দিন, ছাত্রদল নেতা জোবায়ের হোসেন মুন্না এবং প্রবাসী বিএনপি নেতা সাজু।
বক্তারা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন এবং নিয়মিত এ ধরনের আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।