মিরসরাইয়ে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

top Banner

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন মিরসরাইয়ে নবাগত ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলার কনফারেন্স হলে মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম।

সভায় মিরসরাইয়ের নানান সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন উপস্থিত সাংবাদিকরা এবং এসব সমস্যার প্রতিকার দাবি করেন তারা। অনুষ্ঠানে উপজেলার কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ‘আপনারা যা বলেছেন আমি সব বিষয়ে নোট নিয়েছি। এখানে বেশির ভাগ বিষয়ে আমি এখনো বুঝে উঠতে পারিনি, যেহেতু আমার মাত্র ৪ কর্মদিবস চলতেছে। বিশেষ করে এখানে স্বাস্থ্যের বিষয়ে যে অভিযোগগুলো এসেছে স্বাস্থ্য ক্লিনিক, ইউনিয়ন ভিত্তিক কমিউনিটিগুলো আমি খুব দ্রুত ভিজিট করবো। ওখানকার কী পরিস্থিতি আপনাদেরকে আমি একটা আপডেট দিবো। আমি আশা রাখি যে, এটা আগে থেকে ইনশাআল্লাহ উন্নতি হবে।’

’তিনি আরও বলেন, ‘আপনারা যে অভিযোগগুলো তুলে ধরেছেন সেগুলো আমি সরজমিনে না গিয়ে এ মুহূর্তে মন্তব্য করতে পারছি না। আমি সব নোট করেছি, যেখানে আপনাদের সহযোগিতা দরকার সেখানে অবশ্যই আপনাদের সহযোগিতা নেব।
মহাসড়কের পাশে ময়লার ভাগাড়,সড়ক দুর্ঘটনা, মহাসড়কে তিন চাকার যান চলাচল, অবৈধ দখলদারিত্বে, ফুটপাতে অবৈধ দোকনপাট নির্মাণ গণমাধ্যম কর্মীদের প্রশাসনের দুরত্ব কমিয়ে আনা সহ নানাবিধ সংকটের সমধান আমি ক্রমানয়ে করবো দ্রুত সময়ে।

আরো খবর