কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো জেবি স্কুল

top Banner

 

নিজস্ব প্রতিনিধি

মিরসরাইয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়। শনিবার (১৪ নভেম্বর) বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন।
যুবরাজ বড়ুয়া ট্রাস্টির সভাপতি সমর কান্তি বড়ুয়ার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার কান্তি বড়ুয়া। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল আউয়াল চৌধুরী, জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মো. মাসুকুল আলম সোহান, সাবেক যুগ্ম আহবায়ক মো. গোলাম জাকারিয়া ।

এসময় উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা ওলামা দলের আহবায়ক প্রিন্সিপাল মাওলানা জমির উদ্দিন, জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবুল হাসেম ভূঁইয়া, ধুম ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মেজবাউল আলম মানিকসহ জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন এমপি বলেন, আজকে যারা সংবর্ধিত হয়েছে তারাই আগামীর মিরসরাই। তারাই আগামীর বাংলাদেশ। তাদের প্রতি আমার আহবান প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থার পাশাপাশি আপনারা যেন নৈতিক শিক্ষায়ও শিক্ষা গ্রহণ করতে পারেন সেদিকে খেয়াল রাখবেন। শুধু বই প্রস্তুত পড়ে মেধাবী হওয়া যায়। বইপ্রস্তুকের পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে পারেন সেদিকে আমাদের সকল শিক্ষককে খেয়াল রাখতে হবে। এই শিক্ষার্থীরা ১০ বছর পড়ালেখা করে পরীক্ষা নামক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শিক্ষাবোর্ডের সব্বোচ্চ রেজাল্ট জিপিএ-৫ পেয়ে তারা পাশ করেছে। এটা প্রত্যেকটি মানুষের প্রথম ধাপে প্রথম স্থান অর্জন করা প্রত্যেকটি শিক্ষার্থীর সৌভাগ্যের বিষয়। শিক্ষার্থীদের উৎসাহ দেওয়ার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ সংবর্ধনার আয়োজন করাই আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি।

 

সবশেষে ট্যালেন্টপুলে বৃত্তিসহ ৪৮ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

আরো খবর